...লোকে বলে, মন থাকলে তো মনখারাপ হবেই।
কিন্তু সত্যি সত্যি মনখারাপের কি কোন নির্দিষ্ট কারন হয় ?
রাস্তা হেঁটে গেল আমার মনখারাপ। তার তো কোন সীমা-পরিসীমা নেই। খিধে নেই। সাধ নেই। আহ্লাদ নেই। ওষুধও নেই কিচ্ছু।
কিন্তু আমার তো আছে। আবার কারন নেই। পালিয়ে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু পিছু ডাকার লোক নেই। তাই পালানোও নেই। কিছুই নেই। আবার সবকিছুই আছে। এই যেমন মাস গেলে মাইনে আছে। ছেঁড়া টাকায় মনখারাপ আছে। সন্ধ্যে বেলার স্বপ্ন আছে। রাত্তিরে তার গন্ধ আছে। ওপাড়ে অজয় এপারে একতারা আছে। শীতের হু হু বাতাস আছে, লক্ষ্মীসায়রের ডাহুক আছে। বীরভূমের সেই একলা মনখারাপ আছে। তবুও
কিছুই নেই। সত্যি সত্যি মনখারাপের কি কোন নির্দিষ্ট কারন হয় নাকি ? কি জানি। আমার তো মনে হচ্ছে মন বলেই কোন কিছু নেই... ..